আশাশুনিতে মৎস্য সপ্তাহে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন
আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহের ৫ম দিনে মৎস্য চাষ বিষয়ক আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ জুলাই) সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০১৯ উদযাপন কমিটি। স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতানের সভাপতিত্বে ও সহকারী মৎস্য কর্মকর্তা এস এস মোস্তাফিজুর রহমানের উপস্থাপনায় বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস, সহকরী প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, শিক্ষক আসিব ইকবাল, সেলিনা আক্তার শেলু প্রমুখ।
আলোচনা সভা শেষে মাল্টিমিডিয়া প্রোজেক্টরের মধ্যমে মৎস্য সেক্টরে ইলিশ সম্পদ ব্যবস্থাপনা, অভয়ারণ্য ব্যবস্থাপনা, খামারে মাছ চাষ ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয় নিয়ে চিত্র প্রদর্শন ও বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করা হয়।

Leave a Reply