ঢাকাSaturday , 20 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ার উন্নয়নে জনগণের সম্পৃক্ততা নিশ্চিত হয়েছে : উপজেলা চেয়ারম্যান লাল্টু

admin ঢাকা
আপডেট: 20 July 2019, 23:16

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার কাজিরহাটে গণসংযোগ করে স্থানীয়দের সাথে মতবিনিময় করেছেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। শনিবার সন্ধ্যায় কাজিরহাট বাজারে তিঁনি গণসংযোগ করেন। এসময় স্থানীয় ব্যবসায়ী, বাসিন্দাসহ সাধারণ মানুষের সাথে কুশলাদী বিনিময় করেন। মনোযোগ দিয়ে তাদের সুখ-দূঃখের কথা শোনেন। পরে তিনি কাজিরহাট বাজারের গ্রামীন টাওয়ার মোড়ে আয়োজিত মতবিনিময় সভায় বলেন- ‘কলারোয়া উপজেলায় জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন-অগ্রগতিতে সাধারণ জনতার সম্পৃক্ততা নিশ্চিত হয়েছে। আ.লীগের প্রান্তিক পোড়খাওয়া নেতাকর্মীরা আবারো জেগে ওঠে নেত্রীর হাতকে শক্তিশালী করার প্রত্যয়ে আকুল।’
উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও ৮নং কেরালকাতা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু, ইউনিয়ন আ.লীগের সহ.প্রচার সম্পাদক ইদ্রিস আলী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক সরদার জিল্লুর রহমান, ইউনিয়ন কেরালকাতা যুবলীগের সভাপতি এসএম আলমগীর কবির, ১০নং কুশোডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি ইউপি সদস্য হাফিজুর রহমান, ৯নং হেলাতলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মিজানুর রহমানসহ অসংখ্য সাধারণ জনতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *