আশাশুনিতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ: আটক ১
আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে অষ্টম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে লিটন (২৪) নামে এক যুবককে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার (২০ জুলাই) ভোর রাতে উপজেলার খাজরা গ্রামে এ ঘটনাটি ঘটে। লিটন গাজী খাজরা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আসাদুল গাজীর ছেলে।
স্থানীয়রা জানান, লিটন দীর্ঘদিন যাবৎ খাজরা হাকিমিয়া দাখিল মাদরাসার ৮ম শ্রেণির ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। তারই জের ধরে শনিবার ভোর রাতে লিটন মেয়েটির ঘরে গিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়। এ সময় মেয়েটির চিৎকারে বাড়ির ও স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে লিটন কে আটক করে থানায় খবর দেন। খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম জানান, ছেলেটি মাদকাসক্ত বলে শুনেছি। ধর্ষণের মত জঘন্য অপরাধ করলে তার আইন অনুযায়ী শাস্তি হওয়া উচিত। এ বিষয়ে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মেয়েটির বাবা জিয়ারুল সরদার বাদী হয়ে আশাশুনি থানায় ২০(৭)১৯ নং ধর্ষণ মামলা দায়ের করেছেন।

Leave a Reply