Sunday, 6 September 2026

আশাশুনি উপজেলা ভূমি কমিটির ত্রিমাসিক সভা

admin ঢাকা
আপডেট: 20 July 2019, 23:03

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উত্তরণ’র উপজেলা ভূমি কমিটির ত্রিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুলাই) সকাল ১০ টায় উত্তরণ আশাশুনি কেন্দ্রের হলরুমে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা ভূমি কমিটির সভাপতি মোল্যা রফিকুল ইসলাম।
উত্তরণ’র অপ্রতিরোধ্য প্রকল্পের আয়োজনে উত্তরণের শাখা ব্যবস্থাপক মেহেদী হাসানের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন উত্তরণ’র লিগ্যাল অ্যাডভাইজর অ্যাড. মনিরউদ্দিন, কমিটির সহ-সভাপতি ঢালী সামছুল আলম, তহমিনা রহিম, সেক্রেটারি ইয়াহিয়া ইকবাল, নাছির উদ্দিন, আবু হেনা মোস্তফা কামাল, শাহিনা আক্তার, আব্দুস সামাদ বাচ্চু, অ্যাড. গোলাম গনি দুদু, এমএম সাহেব আলি, নিতাই ঢালী, কল্যানী সরকার, জিএম মুজিবর রহমান প্রমুখ।
সভায় উত্তরণের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা এবং আগামী ৩ মাসের কর্মসূচি গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *