ঢাকাFriday , 24 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুধহাটায় লে. কর্নেল জমায়েতের মতবিনিময়

admin ঢাকা
আপডেট: 24 August 2018, 16:41

আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরা-৩ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী লে. কর্নেল (অব.) জমায়েত হোসেন বুধহাটা সেনা কল্যাণ সংস্থার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার (২৩ আগস্ট) বিকালে সেনা কল্যাণ সংস্থার বুধহাটা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় লে. কর্নেল (অবসর প্রাপ্ত) জমায়েত হোসেন বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে পুনরায় নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে বিজয়ী হলে সাতক্ষীরা-৩ আসনের অবহেলিত এলাকার উন্নয়ন সর্বাত্মক চেষ্টা করবো। এ সময় তিনি জননেত্রী শেখ হাসিনা যাকেই মনোনয়ন দেবেন তাকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য উপস্থিত সকলের প্রতি উদাত্ত আহবান জানান।
সভায় উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি শফিউল ইসলাম, সেক্রেটারি শেখ আব্দুল আলিম, শেখ আছাফুর রহমান, সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার প্রমুখ। পরে তিনি ভ্যান শ্রমিক ও সুধিজনের সাথে মতবিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *