মৎস্য সপ্তাহ ৪থ দিনে মোবাইল কোটে পুশকৃত ৫০ কেজি বাগদা জব্দ করে অগ্নি সংযোগ
শ্যামনগর প্রতিনিধি : জাতীয় মৎস্য সপ্তাহ পালনে ৪র্থ দিনের কর্মসূচীতে শ্যামনগরে ফরমালিন বিরোধী অভিযানে মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোট পরিচালনা করা হয়েছে। শনিবার (২০ জুলাই) সকাল ১০ টায় গুমানতলী হাটখোলার নিকটবর্তী এক বাড়িতে অভিযান চালান হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: ফুরক হুসাইন সাগর জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালানো হয়। তবে এ সংবাদ জানতে পেরে পুশকারীরা পুশ কার্যক্রম বন্ধ করে পুশকৃত বাগদাগুলি ভ্যানে করে অন্যত্র সরিয়ে ফেলার চেষ্টা করে। এসময় ঘটনাস্থলে এসে উক্ত ভ্যান আটক করে ভ্যানে থাকা তিনটি প্লাস্টিক ক্যারেটে পুশকৃত ৫০ কেজি বাগদা আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পুশকৃত ৫০ কেজি বাগদা পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামরুজজামান, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা মো: কামাল হোসেন, সহকারি মৎস্য কর্মকর্তা মো: আনিছুর রহমান, ক্ষেত্র সহকারী মো: আনিছুর রহমান, অফিস সহকারী সুরুজ সহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply