ঢাকাSaturday , 20 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় তাহের দিবস পালন

admin ঢাকা
আপডেট: 20 July 2019, 21:31

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, তালা উপজেলা শাখার উদ্যোগে তাহের দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুলাই) বিকাল ৫টায় পাটকেলঘাটা শহীদ স ম আলাউদ্দীন চত্বরে তাহের দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাশেম। তালা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মোল্লা আব্দুর রাজ্জাকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক শেখ ওবায়দুস সুলতান বাবলু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জাসদের সহ-সভাপতি শেখ জাকির হোসেন, সরুলিয়া ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক আবু মুছা, জাতীয় কৃষক জোটের উপজেলা আহŸায়ক সরদার মোসলেম উদ্দীন, উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, জাতীয় যুব জোট সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক মিলন ঘোষাল, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম আব্দুল আলিম, ছাত্রনেতা সাইদুজ্জামান শুভ প্রমুখ। সমাবেশে বক্তারা “নিঃশঙ্কচিত্তের চেয়ে জীবনে আর কোন বড় সম্পদ নেই” কর্নেল তাহেরের এই চেতনাকে বুকে ধারণ করে তাহেরের আদর্শে উজ্জীবিত হওয়ার এবং সুশাসন ও সমাজ পরিবর্তনের সংগ্রাম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *