ঢাকাSaturday , 20 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শতভাগ সাফল্য অর্জনের ধারাবাহিকতা ধরে রেখেছে সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন মাদ্রাসা

admin
July 20, 2019 9:24 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: আলিম পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জনের মধ্য দিয়ে তাদের বরাবরের সাফল্য ধরে রেখেছে খান বাহাদুর আহ্ছান উল্লাহ (র:) কর্তৃক প্রতিষ্ঠিত সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা। শতভাগ সাফল্যে মাদ্রাসা ম্যানেজিং কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দিত। শিক্ষা বোর্ডের সকল পরীক্ষায় তারা ভাল ফলাফলের মাধ্যমে সাফল্যর সুনাম ধরে রেখেছে। ২০১৯ সালে আলিম পরীক্ষায় সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা থেকে ২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় এবং ২৭ জনই সাফল্যের সাথে পাশ করেছে। ২০১৯ সালে আলিম পরীক্ষায় সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা থেকে এ গ্রেড পেয়েছে ৩ জন, এ- পেয়েছে ৮ জন, বি গ্রেড পেয়েছে ১১ জন ও সি গ্রেড পেয়েছে ৫ জন। আলিম পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা বলেন, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির তদারকি, সহযোগিতা ও শিক্ষকদের কঠোর পরিশ্রমের ফলে আমরা এই ভাল ফলাফল করতে পেরেছি। এজন্য মাদ্রাসা ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের প্রতি আমরা কৃতজ্ঞ। এ ধারা অব্যাহত থাকলে আগামীতে সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে রুপ নেবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।