ঢাকাFriday , 19 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় আশার আলোর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 19 July 2019, 22:24

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আলোর উদ্যোগে এবং গাজি সার্জিক্যাল ক্লিনিকের সহযোগিতায় শুক্রবার (১৯ জুলাই) দিনব্যাপী গরিব ও অসহায় রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। গাজি সার্জিক্যাল ক্লিনিকের সখিপুর মোড়স্থ অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন (রতন)। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্যা রেহানা ইসলাম, গাজি সার্জিক্যাল ক্লিনিকের পরিচালক ফারুক হোসেন ও আশার আলোর সমন্বয়কারী ফজলুল হক। মেডিকেল ক্যাম্পে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের এমবিবিএস পিজিটি (মেডিসিন) ডা. এমদাদুল হক (নিলয়) ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের এম.বি .বি.এস (আর ইউ), ডিএমইউ ডা. ফতেমা-তুজ্জ যোহরা দিনব্যাপী মোট ১২০ জন রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *