ঢাকাFriday , 19 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় পাট গবেষণা ইনস্টিটিউটের মাঠ দিবস অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 19 July 2019, 22:22

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় পাট গবেষণা ইনস্টিটিউটের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় যশোর মনিরামপুর পাট গবেষণা উপকেন্দ্রের আয়োজনে উপজেলার তিলকুড়ায় উচ্চ লবণ (১৪ডিএস/মি) সহিষ্ণু পাটের অগ্রবর্তী লাইন (সি-১২২২১ এর বিভিন্ন এগ্রোইকোলজিক্যাল জোনে অ্যাডাপটিভ গবেষণা কার্যক্রম এবং কর্মসূচীর উপর এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঢাকা বিজেআরআই ফার্ম ম্যানেজমেন্ট বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. একেএম শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ডিএই উপ-পরিচালক কৃষিবিদ অরবিন্দ বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিজেআরআই এর ক্যাপ্সুলারিসের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. রণজিৎ কুমার ঘোষ, কীতত্ত¡ বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড.নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার ইব্রাহিম খলিল, ইউনুছ আলী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন যশোর মনিরামপুর পাট গবেষণা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ নজরুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কৃষকদের আয় বাড়াতে হলে ভাল ফসল ফলাতে হবে আর ভাল ফসল ফলাতে হলে ভালজাত বাছাই করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *