ঢাকাFriday , 19 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে লবণ সহিষ্ণু পাটের মাঠ দিবস

admin ঢাকা
আপডেট: 19 July 2019, 22:12

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে উচ্চ লবণাক্ত সহিষ্ণু পাটের অগ্রবর্তী লাইনের বিভিন্ন এগ্রোইকোলজিক্যাল জোনে অ্যাডাপটিভ গবেষণা এবং জনপ্রিয়করণ কার্যক্রমের উপর এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৯ জুলাই) সকালে পাট গবেষণা উপকেন্দ্র মনিরামপুর যশোর এর আয়োজনে যাদবপুর গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডি এই সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ অরবিন্দ বিশ্বাস। প্রধান অতিথি বক্তব্যে বলেন এই এলাকার আর্থ সামাজিক উন্নয়নে লবণাক্ততা বৃদ্ধি প্রধান অন্তরায়। তাপমাত্রা, অসম বৃষ্টিপাত, তুলনামূলক কম স্থায়িত্বের শীত, স্বাদু পানির অভাব, খাল ও নদীর নাব্যতা হ্রাস এ অঞ্চলের মানুষের জন্য অভিশাপ। তিনি কৃষকদের আয় বাড়াতে ভাল ফসল ফলানোর কথা বলেন এবং ভাল ফসলের জাত বাছাই করতে বলেন।
বিজেআরআই ঢাকার, ফার্ম ম্যানেজমেন্ট বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড.এ.কে.এম শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজেআরআই ঢাকার,ক্যান্সুলারিস বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. রনজিৎ কুমার ঘোষ, কীতত্ত¡ বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. নজরুল ইসলাম, শ্যামনগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাট গবেষণা উপকেন্দ্র মনিরামপুর যশোরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ নজরুল ইসলাম, পাট চাষি ও প্রদর্শনী প্লটের মালিক আব্দুল আলিম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জিএম মাফুজুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নুর আলী বিশ্বাস প্রমুখ। আলোচনাসভা শেষে কৃষক ও অতিথিবৃন্দ পাটের ক্ষেত পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *