ঢাকাThursday , 18 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে কবিতা আবৃত্তি, সংগীত, বিতর্ক, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

admin ঢাকা
আপডেট: 18 July 2019, 23:16

কালিগঞ্জ প্রতিনিধি: ‘দুর্নীতি সমাজের ব্যাধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জের মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে ও খুলনা দুর্নীতি দমন কমিশনের বাস্তবায়নে কবিতা আবৃত্তি, সংগীত, বিতর্ক, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্যের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক শ্যামাপদ দাশ। বিদ্যালয়ের সহকারী শিক্ষক একেএম হাসানুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মোনায়েম, সাধারণ সম্পাদক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, তারালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার ঘোষ, মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেম আলীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অতিথিবৃন্দ কবিতা আবৃত্তি, সংগীত, বিতর্ক ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সর্বশেষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *