ঢাকাThursday , 18 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

এইচএসসি পরীক্ষায় কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অভাবনীয় সাফল্য

admin
July 18, 2019 11:16 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত রোকেয়া মনসুর মহিলা কলেজ ২০১৯ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে। কলেজের সাধারণ শাখায় ১৬০ জন অংশগ্রহণ করে ১২৮ জন কৃতকার্য হয়েছে। পাশের শতকরা হার ৮০। এর মধ্যে মানবিক শাখা থেকে জিপিএ-৫ পেয়েছে ২ শিক্ষার্থী। তারা হলেন, আফরোজা সুলতানা ও তানিয়া আক্তার চম্পা।
এছাড়াও ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) শাখা থেকে ৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৫ জন কৃতকার্য হয়েছে। পাশের শতকরা হার ৯০। কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু জানান, জেলার মহিলা কলেজগুলোর মধ্যে রোকেয়া মনসুর মহিলা কলেজ সবচেয়ে ভাল ফল অর্জন করেছে। অভাবনীয় সাফল্য অর্জনের জন্য তিনি সকল কৃতী শিক্ষার্থী, অভিভাবক, কলেজের সকল শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন। বিগত বছরও কলেজটি সন্তোষজনক ফলাফল অর্জন করেছিল। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামীতে শুধু সাতক্ষীরা জেলা নয়, দেশের মধ্যে একটি অন্যতম ভাল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রোকেয়া মনসুর মহিলা কলেজ সুনাম অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।