ঢাকাThursday , 18 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সভাপতি শরিফুল ও সম্পাদক সরোজিৎ

admin
July 18, 2019 11:13 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদরের ১৩ নং লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের ০২ নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকালে খেজুরডাঙ্গা আরকে মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রথম অধিবেশনে ০২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউপি সদস্য সাঈদ আলী সরদার’র সভাপতিত্বে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কাউন্সিল শুরু হয়। দ্বিতীয় অধিবেশনে লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. শেখ মুস্তাফিজুর রহমান শাহনওয়াজ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ত্রি-বার্ষিক কাউন্সিল’র উদ্বোধন ও বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজান আলী, সাংগঠনিক সম্পাদক সরদার নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাসান হাদী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, সাংস্কতিক বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, নির্বাহী সদস্য ও লাবসা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হান্নান, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল, যুগ্ম সাধারণ সম্পাদক রহমু আলী প্রমুখ। লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের ০২ নং ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলে ২টি পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেন ৪ জন। গোপন ব্যলটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন শরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন সরোজিৎ তরফদার। সংগঠনকে শক্তিশালী করে এগিয়ে নিতে খুব শীঘ্রই ৫১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি গঠন করা হবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল ও ০২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোস্তাফিজুর রহমান সাজু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।