শ্যামনগর প্রতিনিধি : ইউএসএআইডি‘র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম এর অর্থায়নে নবযাত্রা প্রকল্প কর্তৃক আয়োজিত, উপজেলা পরিষদ এর সহযোগীতায় “১৮‘র আগে বিয়ে নয় ক্যাম্পেইন” বাল্য বিবাহ নির্মূলে উপজেলা চত্বরে ছাত্র/ছাত্রীদের নিয়ে এক সাইকেল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, আকরাম হোসেন খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব (ডলি), প্রণব বিশ্বাস প্রোগ্রাম অফিসার, ওয়ান স্টপ ক্রাইসেস সেল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের অংশগ্রহণে “আর নয় বাল্য বিবাহ, সচেতনতা গড়ব তুলে” “বাল্য বিবাহ রোধ করি, দারিদ্র মুক্ত সমাজ গড়ি” “বাল্য বিবাহ দিবনা মৃত্যুর ঝুঁকি নিব না” এসব ¯স্লোগানে মুখরিত এক বর্ণাঢ্য সাইকেল র্যালি শ্যামনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সাইকেল র্যালি শেষে উপজেলা হলরুমে “১৮‘র আগে বিয়ে নয় ক্যাম্পেইন” বাল্য বিবাহ নির্মূলে শীর্ষক আলাচনা সভায় সভাপতিত্ব করেন ওসিসি কর্মকর্তা প্রণব বিশ্বাস। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব (ডলি)। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন খান, জাতীয় মহিলা সংস্থার উপজেলা সংগঠক আনিছুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার শহিদুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার রণজিৎ কুমার মন্ডল, উপজেলা রিপোটার্স ক্লাবের সভাপতি গাজি আল ইমরান হোসেন, ইউপি মেম্বর এবং স্কুল কলেজের শিক্ষক, ইমাম, পুরোহিত, ভিডিসির লিডার, জেন্ডার অফিসার মমু চক্রবতী, ওর্য়াল্ড ভীষণ বাংলাদেশ, এস এম জাকির হোসেন উপজেলা সমন্বয়কারী, আসাদুজ্জামান (রিপন) টেকনিক্যাল অফিসার-জেন্ডার। আলোচনা সভার মুলবিষয় বস্তু ঠিক রেখে আলোচনা বক্তাগণ বক্তব্য রাখেন। আজকের এ “১৮‘র আগে বিয়ে নয় ক্যাম্পেইন” বাল্য বিবাহ নির্মূলে সরকারী এবং সমমনা বে-সরকারী যে সব প্রতিষ্ঠান কাজ করছে তারা যাতে সবাই এক সাথে কাজ করতে পারে এবং বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সরকারী প্রতিষ্ঠানও একত্রে বাল্য বিবাহ নির্মূলে কাজ করতে পারে সে আহবান ব্যক্ত করেন।
