ধানদিয়ায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
মঈনুল আমিন মিঠু ধানদিয়া (তালা) প্রতিনিধি : পাটকেলঘাটার (০১) নং ধানদিয়া ইউনিয়নের ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে এল জিএসপি-৩ এর অর্থায়নে ( ২০১৮-১৯ অর্থবছর) ১৮ টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১০ টায় তালা উপজেলার ধানদিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ইউপি সচিব ফারুক হোসেনের সঞ্চালনায় একই অনুষ্ঠানে ইউনিয়নের ০৪ টি কমিউনিটি ক্লিনিকে ৩২ টি চেয়ার ও চারটি সিলিং ফ্যান বিতরণ করা হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আরিফুল আমিন মিলনসহ সকল ইউপি সদস্যবৃন্দ, ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply