কলারোয়ায় ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত।
ঝাউডাঙ্গা প্রতিনিধি: সাতক্ষীরা কলারোয়া ছাত্র ছাত্রীদের অংশগ্রহণের জনসাধরনের মধ্যে বিজ্ঞান সাক্ষরতা ও বিজ্ঞান শিক্ষার উৎসাহ সৃষ্টির লক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।(১৮ জুলাই) বৃহস্পতিবার সকাল ১১ টা সময় মৃত্তিকা সমাজ উন্নয়ন মূলক প্রতিষ্ঠানের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থয়ানে কলারোয়া উপজেলার বেত্রবর্তী আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ৯ম ও ১০ম শ্রেণির ছাত্র ছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বেত্রাবর্তী আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিষাডাঙ্গা কলেজের অধ্যক্ষ আক্তারুল আলম বিশেষ অতিথি ছিলেন কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান( জিল্লু)। মৃত্তিকা সমাজ উন্নয়ন মূলক প্রতিষ্ঠানের পরিচালক আব্দুস সালাম, শিক্ষক আনারুল ইসলাম, তজিবুর রহমান মশিউর রহমান, আশরাফ হোসেন প্রমুখ। বিতর্ক প্রতিযোগিতায় নেতৃত্ব দেয় ১০ম শ্রেণির রোকেয়া খাতুন ও ৯ম শ্রেণির মোজাহিদ হাসান। বিতর্ক প্রতিযোগিতায় ১০ম শ্রেণি বিজয় লাভ করে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply