ঢাকাThursday , 18 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

একতা রক্তদান সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রক্তযোদ্ধাদের মিলন মেলা

admin
July 18, 2019 10:52 pm
Link Copied!

কাশিমাড়ী প্রতিনিধি : বৃহস্পতিবার একতা রক্তদান সংস্থার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রক্তযোদ্ধাদের মিলন মেলা ও শ্যামনগর উপজেলার উন্নতম স্বেচ্ছাসেবী সংগঠন একতা রক্তদান সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় ঘোলা জগলুল হায়দার স্টেডিয়াম মাঠে একতা রক্তদান সংস্থা ফুটবল একাদশ বনাম শ্যামনগর ফারিয়া ফুটবল একাদশ খেলা হয়। উক্ত খেলায় একতা রক্তদান সংস্থা ফুটবল একাদশ (৪-৩) গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপর দিকে ১২ টা থেকে রক্তযোদ্ধাদের মাঝে সম্মাননা ক্রেস্ট, টিশার্ট ও পরিচয় পত্র প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর মূল কার্যক্রম ও আলোচনা সভা শুরু হয়। ২৭ বার রক্তদিয়ে সর্বোচ্চ রক্তদাতা হিসাবে সম্মানিত করা হয়েছে ইউনিয়নের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন এভারগ্রীন যুব সংঘের সভাপতি জি, এম, হুমায়ূন কবীর (হিমু) কে। আলোচনা সভা শেষে উন্নত মানের প্রীতিভোজ আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এস এম আব্দুর রউফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা ভাইচ চেয়ারম্যান সাঈদুজ্জামান সাঈদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেন, কাশিমাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এস এম আব্দুল হাই, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা রাজগুল ইসলাম, সমাজ সেবক আলী আফসার, অবসরপ্রাপ্ত সেনা কর্পোরাল গোলাম সারোয়ার। আরো উপস্থিত ছিলেন একতা রক্তদান সংস্থার পরিচালক ডা. আযহারুল ইসলাম, সহকারী পরিচালক গাজী আব্দুর রম, সহকারী পরিচালক জিয়াউর রহমান, সহকারী পরিচালক সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন প্রমুখসহ সংস্থার সকল রক্তযোদ্ধা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।