মুন্সীগঞ্জ টহল ফাড়িতে বিষমুক্ত সুন্দরবন শীর্ষক আলোচনা সভা
Exif_JPEG_420 এস এম সাহেব আলী,গাবুরা প্রতিনিধি: বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জ কার্যালয়ের মুন্সীগঞ্জ টহল ফাড়িতে বিষমুক্ত সুন্দরবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকাল ৫টায় মুন্সীগঞ্জ টহল ফাড়ি চত্তরে এ সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা সহকারী বন সংরক্ষক জি এম রফিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা সাংবাদিক গাজী সালাউদ্দীন বাপ্পী, বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা আক্তারুজামান, কোবাদক স্টেশন কর্মকর্তা বেলাল হোসেন, কদমতলা স্টেশন কর্মকর্তা নুরুল ইসলাম, সাংবাদিক বেলাল হোসেন, বুড়িগোয়ালিনী ইউপি সদস্য গোলাম মোস্তফা প্রমুখ। এ সময় বক্তারা সুন্দরবনকে বিষমুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

Leave a Reply