দেবহাটায় ২১৩ বোতল ফেনসিডিলসহ আটক ২
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার ইছামতি সীমান্ত নদী পথে ভারত থেকে ফেনসিডিল আনার সময় রনি সরদার (৩০) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। সে উপজেলার বসন্তপুর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে। বৃহস্পতিবার ভোর রাতে ভারত থেকে ফেনসিডিল নিয়ে ফেরার পথে তাকে আটক করা হয়। বিজিবির দেবহাটা ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ইব্রাহিম জানান, দীর্ঘদিন ধরে সে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক ও ভারতীয় গরু পারাপার করত। গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করা হয়েছে। তাকে দেবহাটা থানায় সোপর্দ করা হবে।

Leave a Reply