দেবহাটার হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজ এইচ.এস.সি ফলাফলে উপজেলার শীর্ষে
পারুলিয়া দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলায় কলেজ গুলোর মধ্যে সখিপুর হাজি কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজ এইচ.এস.সি পরিক্ষার ফলাফলে উপজেলার শীর্ষ স্থান লাভ করেছে। খিপুর হাজি কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজ হতে ব্যবসায়ী শিক্ষা. মানবিক ও বিজ্ঞান বিভাগ হতে মোট ১শ ২০ জন শিক্ষার্থী এইচ এস সি পরীক্ষায় অংশগ্রহণ করেন, যার মধ্যে কৃতকার্য হয়েছে ৭১ জন। গোল্ডেন এ প্লাস ২ জন সহ জিপিএ-৫ পেয়েছে-৯ জন। এছাড়া এ গ্রেড ২০ জন, এ- ২০জন, বি গ্রেড ১৬জন সি গ্রেড ৬জন। পাশের হার ৫৯.১৭%। কলেজে মনোবিজ্ঞান বিষয়ে ফলাফল সবচেয়ে ভাল হয়েছে বলে জানা যায়।

Leave a Reply