ঢাকাWednesday , 17 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে কলেজ ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে বখাটে আটক

admin ঢাকা
আপডেট: 17 July 2019, 23:43

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ সরকারি কলেজের অনার্স ৪থ বর্ষের ছাত্রী ও উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ভদ্রখালি গ্রামের এক মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগে আক্তার গাজী (২৩) নামে এক বখাটেকে আটক করেছে পুলিশ। সে উপজেলার ভদ্রখালী গ্রামের মনছুর গাজীর ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কালিগঞ্জ সরকারি কলেজের অনার্স ৪থ বর্ষের ছাত্রী ও উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ভদ্রখালি গ্রামের মেয়ে কলেজে
আসার পথে দীর্ঘদিন যাবৎ ওই এলাকার আক্তার গাজী নামে এক বখাটে কলেজ
ছাত্রীকে বিভিন্ন প্রকার প্রলোভন ও কুপ্রস্তাবসহ উত্যক্ত করে আসছিল।
বিষয়টি ওই কলেজ ছাত্রী তার পরিবারের সদস্যদেরকে জানালে পরিবারের সদস্যরা
বখাটে আক্তারকে নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে ওই লম্পট আরও আক্তার বেপরোয়া হয়ে ওঠে। এছাড়া কলেজ ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে বিবাহ করাসহ বড়
ধরণের ক্ষতি করবে হুমকি প্রদান করে।
সর্বশেষ গত ১৫ জুলাই ওই কলেজ ছাত্রী রাত ১ টার দিকে প্রকৃতির ডাকে
সাড়া দেওয়ার জন্য ঘর থেকে বাহিরে আসলে পূর্ব হতে ওৎ পেতে থাকা লম্পট
আক্তার গাজী ওই কলেজ ছাত্রীর ঘরে প্রবেশ করে। বাহির থেকে ওই কলেজ ছাত্রী
ঘরে প্রবেশ করলে আক্তার দৌড়ায়ে ঘর থেকে বের হয়ে পালিয়ে যায়।
পরদিন ১৬ জুলাই রাত ৩ টার দিকে আক্তার গাজী পুনরায় ওই কলেজ ছাত্রীর
ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকে। এ সময় ওই কলেজ ছাত্রীর পিতা-মাতা শব্দ
শুনতে পেয়ে ঘর থেকে বাহির হলে বখাটে আক্তার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরদিন সকালে ওই কলেজ ছাত্রীর পরিবারের সদস্যরা স্থানীয় ইউপি সদস্যসহ
গণ্যমান্য ব্যাক্তিদের বিষয়টি অবহিত করলে তারা বখাটে আক্তারকে সংশোধিত
হতে বলে। এতে আক্তার আরও বেপরোয়া হয়ে উঠে ওই কলেজ ছাত্রীকে উত্যক্ত করতে থাকে। অবশেষে কলেজ ছাত্রীর পিতা গত ১৬ জুলাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। এর প্রেক্ষিতে থানায় উপ-পরিদর্শক আইনুদ্দীন বিশ্বাস ও সহকারী উপ-
পরিদর্শক রুপক সাহা অভিযান চালিয়ে বখাটে আক্তারকে আটক করে।
আসামিকে বুধবার (১৭ জুলাই) সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে
প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *