ঢাকাWednesday , 17 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে বাল্যবিবাহ নির্মূলে সাইকেল র‌্যালি

admin
July 17, 2019 11:14 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে “১৮’র আগে বিয়ে নয়” স্লোগানকে সামনে রেখে বাল্য বিবাহ নির্মূলে সাইকেল র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএসএইড এর খাদ্য নিরাপত্তা কার্যক্রমের নবযাত্রা প্রকল্পের আওতায় উক্ত কর্মসূচী পালন করা হয়। বুধবার সকাল ১০টায় শ্যামনগর উপজেলা প্রাঙ্গণ থেকে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। প্রকল্পের টেকনিক্যাল অফিসার জেন্ডার সুশীলন আসাদুজ্জামান রিপন এর সঞ্চালনায় এবং ওসিসি প্রণব বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন, মহিলা সংস্থার সংগঠক আনিসুর রহমান মল্লিক, এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক বারসিক কর্মকর্তা গাজী আল ইমরান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি এ এস আই তরিকুল ইসলাম, কাঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশনের জেন্ডার অফিসার মমতা চক্রবর্তী, নবযাত্রা সুশীলনের উপজলা সমন্বয়কারী এস এম জাকির হোসেন, সিডিও ইয়ুথ টিমের আহŸায়ক মারুফ বিল্লাহ রুবেল, নির্বাহী সদস্য সাহেব আলি সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং সকল শ্রেণিপেশার মানুষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।