ঢাকাWednesday , 17 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অসুস্থ মিয়ারাজকে সিডিও’র পক্ষ থেকে হুইল চেয়ার প্রদান

admin ঢাকা
আপডেট: 17 July 2019, 23:12

শ্যামনগর প্রতিনিধি: স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের সহযোগিতায় শ্যামনগর উপজেলার সোনারমোড় গ্রামের বাসিন্দা প্রতিবেশীর আঘাতে পঙ্গুত্ব বরণকারী যুবক মিয়ারাজ হোসেন কে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। সোমবার সিডিও ইয়ুথ টিমের আহবায়ক মারুফ বিল্লাহ রুবেল এই হুইল চেয়ার প্রদান করেন। মিয়ারাজ হোসেন সোনারমোড় গ্রামের এক হতদরিদ্র্য পরিবারের সন্তান। দীর্ঘদিন যাবৎ হুইল চেয়ারের অভাবে চলাফেরা করতে সমস্যায় ভুগছিল। সিডিও ইয়ুথ টিমের কাছে তার সমস্যার কথা তুলে ধরলে টিমের সদস্যরা তার জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করেন। এসময় মিয়ারাজের পরিবার সিডিও ইয়ুথ টিমের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। হুইল চেয়ার প্রদানকালে উপস্থিত ছিলেন বারসিকের সহযোগী কর্মসূচী কর্মকর্তা মারুফ হোসেন মিলন, সিডিও’র নির্বাহী কমিটির সদস্য ক্রীড়ানুরাগী আকতার হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *