কলারোয়ায় কুইজ প্রতিযোগিতা
ঝাউডাঙ্গা প্রতিনিধি: কলারোয়া উপজেলার ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে জনসাধারণের মধ্যে বিজ্ঞান সাক্ষরতা ও বিজ্ঞান শিক্ষার উৎসাহ সৃষ্টির লক্ষ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুলাই) সকাল ১১ টায় মৃত্তিকা সমাজ উন্নয়ন মূলক প্রতিষ্ঠানের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে কয়লা মাধ্যমিক বিদ্যালের হল রুমে এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষিবিদ মহাসীন আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আক্তরুল আলম, মৃত্তিকা সমাজ উন্নয়ন মূলক প্রতিষ্ঠানের পরিচালক আশাশুনি মহিষাডাঙ্গা কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম। এছাড়াও কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, আ. সাত্তার, শিক্ষক সিরাজুল ইসলাম, জেসসিন নাহার বিউটি প্রমুখ। কুইজ প্রতিযোগিতায় ৯ম শ্রেণির ও ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। ৯ম শ্রেণির ও ১০ম শ্রেণির দু’দলের মধ্যে এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১০ম শ্রেণি বিজয়ী হয়। প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সিরাজুল ইসলাম।

Leave a Reply