বুড়িগোয়ালিনীতে ২৯৭পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ
স.ম ওসমান গনী সোহাগ, বুড়িগোয়ালিনী: শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ২নং ওয়ার্ডের আবাদচন্ডীপুর ও বনবিবিতলাসহ কয়েকটি গ্রামে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৭ জুলাই) বিকাল ৫টায় ইউনিয়নের ২৯৭টি বসতবাড়িতে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, সাতক্ষীরা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার। ইউনিয়ন যুব লীগের যুগ্ম-আহŸায়ক জি.এম মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী সন্তোষ কুমার সাহা, ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. জিয়াউর রহমান, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অসীম কুমার মৃধা, শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সাইফুদ্দিন লস্কর, কলবাড়ী নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিমাই চন্দ্র মন্ডল। বক্তব্য রাখেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান গাইন, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মাহাতাব উদ্দিন সরদার, সাধারণ সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য গোলাম মোস্তফা প্রমুখ।

Leave a Reply