বুড়িগোয়ালিনীতে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা
বুড়িগোয়ালিনী প্রতিনিধি: শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুলাই) সকাল ১১ টায় কলবাড়ী বাজারস্থ ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে ডিআরআরএ (ডিজএবল্ড রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ এসোসিয়েশন) এর আয়োজনে ৪নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ৪নং ওয়ার্ড ইউপি সদস্য জি.এম আব্দুর রউফ এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন ডিআরআরএ এর সিসিডিআইডিআরএম প্রকল্পের কো-অর্ডিনেটর সাইদাতুল হক বাঁধন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিআরআরএ এর ডি অ্যান্ড ডিও (ডাটা অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার) অসিত দেবনাথ, ৪,৫,৬ নং ওয়ার্ড ইউপি সদস্যা মলিনা রাণী রপ্তান, ৮২ নং কলবাড়ী সরঃ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পংকজ কুমার রায়, ইউনিয়ন ফ্যামিলি প্লানিং ইন্সপেক্টর জিল্লুর রহমান, সিপিপি টিম লিডার বাপী মাঝি, ইমাম প্রতিনিধি আব্দুল হাকিম, পুরোহিত তরুণ মুখার্জি, শারীরিক প্রতিবন্ধী রেখা রাণী সরকার, কমিউনিটি ভলান্টিয়ার নিতাই মাঝি, সদস্য সচিব প্রশান্ত জোয়াদ্দার প্রমুখ।
উক্ত সভায় সকলের সম্মিলিত মতামতের ভিত্তিতে ৪নং ওয়ার্ড সহ সমগ্র বুড়িগোয়ালিনী ইউনিয়নের দূর্যোগ ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে তার সমাধান করার সিদ্ধান্ত গৃহীত হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিআরআরএ এর ফিল্ড কো-অর্ডিনেটর রামপ্রসাদ মিস্ত্রি।

Leave a Reply