কৈখালীতে নলতা আহসানিয়া মিশনের উদ্যোগে পানির ড্রাম বিতরণ
বুড়িগোয়ালিনী প্রতিনিধি: শ্যামনগরের কৈখালীতে নলতা আহসানিয়া মিশনের উদ্দ্যোগে কৈখালী ইউনিয়নের শতাধিক সদস্যদের মাঝে বিনামূল্যে খাওয়ার পানির ড্রাম বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০টায় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নলতা আহছানিয়া মিশনের কৈখালী ইউনিয়ন সভাপত্বি এম এম ফজলুল হকের নেতৃত্বে আহসানিয়া মিশনের তালিকাভূক্ত সদস্যদের মাঝে এ খাওয়ার পানির ড্রাম বিতরণ করা হয়। কৈখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নলতা আহসানিয়া মিশনের কৈখালী ইউনিয়ন সভাপতি এম এম ফজলুল হক সাহেবের অনুরোধক্রমে নলতা আহসানিয়া মিশনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মাদ সেলিমউল্ল্যাহ কৈখালী ইউনিয়নের নলতা মিশনের সদস্যদের সঠিক নিরাপদ খাওয়ার পানি সরবরাহের জন্য বিনামূল্যে তার ব্যক্তিগত তহবিল হতে শতাধিক পানির ড্রাম বরাদ্দ করেন। তারই পরিপ্রেক্ষিতে ১৬ ও ১৭ জুলাই কৈখালী আহসানিয়া মিশনের তালিকাভুক্ত সদস্যদের মাঝে পানির ড্রাম বিতরণ করা হয়েছে।

Leave a Reply