ঢাকাWednesday , 17 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অত্যাধুনিক মেটাল ডিটেক্টর উদ্ধার

admin ঢাকা
আপডেট: 17 July 2019, 22:27

তালা প্রতিনিধি : তালা উপজেলায় সীমানা পিলার চক্রের ৫ সদস্যকে আটক করেছে থানা পুলিশের একটি দল। মঙ্গলবার গভীর রাতে (বুধবার রাত ১টা ৩০ মিনিট) উপজেলার জেঠুয়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে অত্যাধুনিক একটি মেটাল ডিটেক্টর উদ্ধার করা হয়। এস.আই প্রীতিশ রায় এবং এ.এস.আই সেলিম রেজার নেতৃত্বে পুলিশ তাদের আটক করেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, মঙ্গলবার রাতে এস.আই প্রীতিশ রায় ও সেলিম রেজাসহ পুলিশ উপজেলার জেঠুয়া তিনরাস্তা মোড় সংলগ্ন ঈদগাহ এলাকায় পৌছলে কয়েকজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করলে পাটকেলঘাটা থানার লালচন্দ্রপুর গ্রামের শেখ আব্দুল মজিদ’র পুত্র শেখ লিটন ইসলাম, নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার বসন্তবাগ গ্রামের মৃত. আব্দুস সাত্তার শেখ’র পুত্র আলমগীর হোসেন ওরফে শুভ, তালা থানার নেহালপুর গ্রামের রেজওয়ান’র পুত্র ফারুক হোসেন, নারায়নপুর গ্রামের রফিকুল মোড়ল’র পুত্র মনিরুল ইসলাম এবং চাঁদকাটি গ্রামের আব্দুল জব্বার’র পুত্র শাহীনকে আটক করে। একই সাথে ধৃতদের কাছ থেকে মাটির গভীরে থাকা ম্যাগনেট, তামা, লোহা, স্বর্ণসহ বিভিন্ন ধাতব পদার্থের সংকেত গ্রহণে সক্ষম অত্যাধুনিক একটি মেটাল ডিটেক্টর উদ্ধার করা হয়। এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে তালা থানায় একটি মামলা দায়ের করে বুধবার দুপুরে তাদের সাতক্ষীরা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়।
তিনি আরো জানান, আটককৃতরা সীমানা পিলার, স্বর্ণের ও কষ্টি পাথরের মূর্তিসহ প্রাচীন আমলের বিভিন্ন ধাতব পদার্থ বিক্রি বা পাইয়ে দেবার কথা বলে প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেবার চক্রান্ত করছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *