আশাশুনিতে সততা সংঘের উদ্দোগে রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
আশাশুনি প্রতিনিধি: শিক্ষার্থীদের মধ্যে সততা, মূল্যবোধ সৃষ্টি ও দুর্ণীতির বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে আশাশুনিতে সততা সংঘ ভিত্তিক বিতর্ক, রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুলাই) সকাল ১০টায় দুর্ণীতি দমন কমিশনের উদ্দ্যোগে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বাস্তবায়নে স্কুলের হলরুমে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন স্কুলের শিক্ষার্থীরা। বিতর্ক প্রতিযোগিতায় ১ম হয়েছে নাঈমুল ইসলাম নাঈম, ২য় আব্দুল্যাহ আল মামুন ও ৩য় হয়েছেন হেলাল উদ্দীন। রচনা প্রতিযোগিতায় ১ম আনিকা আনজুম বাবলী, ২য় আনিকা তাবাচ্ছুম তোয়া ও ৩য় হয়েছেন ফাতেমা আফরোজ সুরভী। সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১ম কৃতিমনি রায়, ২য় প্রমিতা মন্ডল ও ৩য় হয়েছেন শুভদীপ মন্ডল। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক আশরাফুন্নাহার নার্গিস। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, সহকারি প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল ও শিক্ষক আসিব ইকবাল প্রমুখ।

Leave a Reply