আশাশুনিতে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সাংবাদিক সম্মেলন
আশাশুনি প্রতিনিধি: ‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুলাই) ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মৎস্য অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, উপজেলা মৎস্যজীবি সমিতির সভাপতি মোল্যা রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। সংবাদ সম্মেলনে ইউএনও বলেন, বর্তমানে জলাশয় থেকে মাছ আহরন ও উৎপাদনে বাংলাদেশ যথাক্রমে ৩য় ও ৫ম স্থান অধিকার করায় বিশ্বে বাংলাদেশের ভাবমুর্তি উজ্জল হয়েছে। বিগত বছরে দেশে মৎস্য উৎপাদন ছিলো ৪২.৭৭ লক্ষ মেঃ টঃ। উৎপাদনের এ ধারা অব্যাহত থাকলে ২০২০-২০২১ সালের মধ্যে ৪৫.৫০ মেঃ টঃ মৎস্য উৎপাদন করা সম্ভব হবে। এবছর ৬হাজার ৭শ’ ৬২ জন স্থানীয় মৎস্যজীবিদের নিবন্ধন ও পরিচয় পত্র প্রদান করা হয়েছে। “২০ মে থেকে ২৩ জুলাই” পর্যন্ত জাটকা আহরণ বন্ধ থাকায় প্রতিটি কার্ডধারী মৎস্যজীবিকে ৮৫ কেজি চাউলের মধ্যে ইতিমধ্যে ৪০ কেজি করে বিতরণ করা হয়েছে।

Leave a Reply