ঢাকাWednesday , 17 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির মাদরা গ্রামে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন

admin
July 17, 2019 10:24 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনে সহনশীলতা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় আশাশুনিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে উপজেলা বন বিভাগের সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় বুধহাটা ইউনিয়নের মাদরা গ্রামে পানি উন্নয়ন বোর্ডের চুমুরিয়া ¯সুইচ গেট থেকে কুন্দুড়িয়া গেট পর্যন্ত বৃক্ষ রোপন কর্মসূচির উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। এসময় বিশেষ অতিথি ছিলেন আশাশুনি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসিম বরণ চক্রবর্তী, বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক ও ফরেষ্টার আমজাদ হোসেন। এছাড়াও ইউপি সদস্য মতিয়ার রহমান, শফিউল আলম, বন বিভাগের পরিদর্শক এসএম জাকির আহম্মেদ, পিএম জাকির হোসেন, সুভাষ গোলদার, উপকারভোগি সদস্য সাহেব আলী সরদার প্রমুখ উপস্থিত ছিলেন। বন বিভাগ কর্তৃপক্ষ জানিয়েছেন, মাদরা গ্রাম ছাড়াও মরিচ্চাপ ও বেতনা নদীর ওয়াপদার রাস্তার দুই ধারে অর্জুন, ইপিল-ইপিল, বহেরা, তেতুল, রেইন-ট্রি, আকাশমনি, নিম, বাবলা গাছসহ প্রায় আট হাজার চারা রোপন করা হয়েছে। এছাড়াও বুধহাটা ইউনিয়নের বিভিন্ন ওয়াপদা রাস্তায় পর্যায়ক্রমে প্রায় ২৩ হাজার গাছের চারা রোপন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।