ঢাকাTuesday , 16 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ইঞ্জিনভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

admin ঢাকা
আপডেট: 16 July 2019, 23:12

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে ইঞ্জিনভ্যানের চাকায় পিষ্ট হয়ে অভি সরকার (৪) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। সে উপজেলার তারালী ইউনিয়নের বাথুয়াডাঙ্গা গ্রামের বিমল সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে শিশু অভি সরকার তার বড় ভাই প্রশান্ত সরকারের সাথে পাশ্ববর্তী মুদি দোকানে আসে। এসময় অভি সরকার হঠাৎ রাস্তা পার হওয়ার সময় চাম্পাফুল থেকে ছেড়ে আসা ইঞ্জিনভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। আশংকাজনক অবস্থায় স্থানীয়রা তাকে দ্রæত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘাতক ইঞ্জিন ভ্যানটির চালকের নাম মোহাম্মদ খোকন (৩৫)। সে উপজেলার তারালী ইউনিয়নের জাফরপুর গ্রামের মৃত রহমতউল্লাহর ছেলে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শিশুর পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *