ঢাকাTuesday , 16 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির বেতনা নদীতে পথভুলে আসা ডলফিনটি অবশেষে মারাগেল

admin ঢাকা
আপডেট: 16 July 2019, 23:10

ডেস্ক রিপোর্ট: পরিবেশের জন্য উপকারী ইরাবতী ডলফিনটিকে বাঁচাতে কেউ এলেন না। আসলেও কেউ বাঁচানোর জন্য কাক্সিক্ষত পদক্ষেপ গ্রহণ না করায় দীর্ঘ ৪/৫ মাস আশাশুনির বেতনা নদীতে পথ ভুলে আসা ডলফিনটির বেঁচে থাকার আকুতি শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার (১৬ জুলাই) নওয়াপাড়া গ্রামে বেতনা নদীর তীরে মৃত ডলফিনটি পাওয়া যায়। গত ২ এপ্রিল প্রথম বার ডলফিনটি ভাটার সময় নদীর পানি একেবারে কমে যাওয়ায় বেতনা নদীর তীরে বুধহাটা ইট ভাটার কাছে চরে আটকে গিয়েছিল। তখন স্থানীয়রা প্রশাসনকে জানানোর পর ডলফিনটি নদীর পানিতে ছেড়ে দেয়। এরপর প্রশাসনের পক্ষ থেকে ডলফিন না ধরা এবং ডলফিনকে বাঁচিয়ে রাখার উপায় সম্পর্কে সচেতনতা সৃষ্টির প্রচার চালান হয়। ২য় দফায় একই ডলফিনটি গুনাকরকাটি ব্রিজের কাছে আবরও আটকা পড়ে। এরপর সেটি জোয়ারের পানি বৃদ্ধি পেলে চলে যায়। তখন খুলনা থেকে সরকারি ভাবে জলজ ব্যবস্থাপনা প্রাণি রক্ষায়র দায়িত্বে থাকা কর্মকর্তারা এসে ডলফিন এর জীবন যাপন প্রণালিও ডলফিনের বাঁচিয়ে রাখার উপায় নিয়ে সচেতনতা মূলক সভা করেছিলেন। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) পাপিয়া আক্তারও ঘটনাস্থান পরিদর্শন করেছিলেন। কিন্তু ডলফিনটিকে উদ্ধার করে সাগরে কিংবা অপেক্ষাকৃত বেশি পানির নদীতে ছেড়ে আসার কোন উদ্যোগ নেওয়া হয়নি।
এরপর কয়েকবার ডলফিনটিকে বুধহাটা, কুল্যা, নওয়াপাড়াসহ বিভিন্ন এলাকায় ভাসতে দেখা গেছে। মঙ্গলবার নওয়াপাড়া গ্রামে ঈদগাহ এর পাশে বেতনা নদী থেকে মরা ডলফিনটি উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে এটি ২/৩ দিন আগেই মারা গিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *