Sunday, 6 September 2026

চুকনগরে ঈদ পুনর্মিলনী

admin ঢাকা
আপডেট: 24 August 2018, 16:13

চুকনগর (খুলনা) প্রতিনিধি: চুকনগরে প্রয়াত ডা. কামাল উদ্দিন সেবা সংস্থার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ আগস্ট) বিকাল ৫টায় চুকনগর-খুলনা মহাসড়কের তালবুনিয়া পুকুর সংলগ্ন রাহাবাড়ির নিকটে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
এতে ডা. কামাল উদ্দিন সেবা সংস্থার সভাপতি নুর মোহাম্মদ তরফদার বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সেবা সংস্থার পৃষ্ঠপোষক ডা. কামাল উদ্দিন ও দাকোপ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হক। চাকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি গাজী শামীম হোসেন মিঠুর পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক যথাক্রমে আবু তালেব বিশ্বাস, গাজী মোতহার আলী, শেখ আবুল কাশেম, মরহুম ডা. কামাল উদ্দিন সেবা সংস্থার সাধারণ সম্পাদক মো. ফজলুল হক নিজামীসহ সভাপতি বেলাল হুসাইন, চুকনগর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুল কুদ্দুস, শেখ লেওকাত হোসেন, রায়হান উদ্দিন, শরীফ মোহাম্মদ, অনিক আহম্মেদ, সোহান আহম্মেদ, রায়হান বাপ্পী, ওসমান হুসাইন, ফাইসাল আহম্মেদ, আলমগীর কবির, ইভান গাজী, মেহেদী হাসান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *