ঢাকাTuesday , 16 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় ফ্রেন্ডস গ্রুপ সমবায় সমিতির আত্মপ্রকাশ

admin ঢাকা
আপডেট: 16 July 2019, 00:02

পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটা ফ্রেন্ডস গ্রুপ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের শুভ উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে পাটকেলঘাটা হাইস্কুল রোডস্থ ফ্রেন্ডস গ্রুপ এর নিজস্ব কার্যালয়ে ফ্রেন্ডস গ্রুপ’র সভাপতি সিরাজুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে এবং ফ্রেন্ডস গ্রুপের সাহিত্য সম্পাদক আরটিভি’র কৃষি ও কৃষ্টি প্রোগ্রামের প্রযোজক সাঈদ হাসান এর উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা সমবায় অফিসার (ভারপ্রাপ্ত) হাসান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন তালা উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক অজয় কুমার ঘোষ, জেলা সমবায় অফিসের পরিদর্শক জাকির হোসেন, আবু সাঈদ, যশোর জেলা সমবায় অফিস পরিদর্শক অনিমেষ দাশ, শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি শেখ রহমত আলী। ফ্রেন্ডস গ্রুপ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির কার্যনির্বাহী কমিটির পক্ষ হতে বক্তব্য রাখেন, রুপায়ন হাজরা, উত্তম কুমার পাল, মিলন রহমান, লক্ষণ দাশ, বিপ্লব মন্ডল, খালিদ হোসেন, প্রকাশ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *