ঢাকাMonday , 15 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে পরকীয়া প্রেমের টানে দুই সন্তানের জননী উধাও!

admin ঢাকা
আপডেট: 15 July 2019, 23:56

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে পরকীয়া প্রেমের টানে ১০ বছরের সংসার ও দুইটি সন্তান ফেলে উধাও হয়েছে মুনজিরা খাতুন (২৮) নামে এক গৃহবধূ। তিনি উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের উকশা গ্রামের ফজর আলীর স্ত্রী ও কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত মোশারফ মোড়লের মেয়ে। মুনজিরা খাতুনের সহোদর ইয়াছিন আরাফাত (২২) জানান, গত ১০ বছর পূর্বে ইসলামী শরীয়ত মোতাবেক তার বোন মুনজিরা খাতুনের সাথে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের উকশা গ্রামের কিনু মিস্ত্রীর ছেলে ফজর আলীর বিয়ে হয়। তাদের সংসারে চতুর্থ শ্রেণিতে পড়–য়া তামান্না সুলতানা নামে এক মেয়ে ও প্রথম শ্রেণিতে পড়–য়া তৌফিক নামে একটি ছেলে সন্তান রয়েছে। বর্তমানে তার বোন ও ভগ্নীপতি উপজেলার মথুরেশপুর ইউনিয়নের প্রবাজপুর গ্রামের বসবাস করছিল। একপর্যায়ে ওই গ্রামের রফি শেখের ছেলে এক সন্তানের জনক শেখ নুর ইসলাম’র (৩৫) সাথে তার বোন মুনজিরা খাতুনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্রধরে গত ১২ জুলাই রাতে নুর ইসলাম তার বোন মুনজিরাকে নিয়ে অজ্ঞাতস্থানে পালিয়ে যায়। অনেক খোঁজাখুজির পর তাদের কোন সন্ধান মিলছে না। বর্তমানেও খোঁজাখুজি অব্যাহত রয়েছে। নুর ইসলাম তার বোন মুনজিরা খাতুনকে অজ্ঞাতস্থানে নিয়ে আটকে রেখে যে কোন ধরণের ক্ষয়-ক্ষতি বা অসৎ উদ্দেশ্যে পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার করতে পারে বলে সন্দেহ করছেন তিনি। এদিকে সোমবার (১৫ জুলাই) সকালে মুনজিরা খাতুনের স্বামী ফজর আলী কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে থানা সূত্রে জানা গেছে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *