আশাশুনিতে ফলদ বৃক্ষমেলার প্রস্তুতি ও সার-বীজ মনিটরিং কমিটির সভা
আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে ফলদ বৃক্ষমেলার প্রস্তুতি ও উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুলাই) সকাল ১০টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার কার্যালয়ে তার সভাপতিত্বে পৃথকভাবে দুটি সভা অনুষ্ঠিত হয়। কৃষি কর্র্মকর্র্তা রাজিবুল হাসানের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন, ইঞ্জি. আ ব ম মোছাদ্দেক, ম. মোনায়েম হোসেন, আলমগীর হোসেন লিটন, শেখ জাকির হোসেন, আব্দুল আলিম, এনজিও প্রতিনিধি মৌসুমি মজুমদার প্রমুখ। সভায় আগামী ২০-২২ আগস্ট আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ চত্বরে বৃক্ষমেলা করার সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় উপরোক্ত অতিথিবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন ডিলার আব্দুস সামাদ, প্রতাপ কুমার দেবনাথ, মশিউর রহমান শিশির প্রমুখ। এছাড়াও সকল সার ডিলাররা যাতে নিয়মিত সার ও বীজ পায় এবং তারা যেন বেশি দামে সার বীজ বিক্রি করতে না পারে সেদিকটা মনিটরিং করার জন্য সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপ্তদের প্রতি আহŸান জানানো হয়। এছাড়া যেসব ইউনিয়নে প্রয়োজনীয় ডিলার নেই সেখানে ডিলারদের নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply