আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলা পরিষদের উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। সভায় বক্তব্য রাখেন ইঞ্জি. আক্তার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, সমাজসেবা কর্মকর্র্তা সুমনা শারমীন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, কৃষি কর্র্মকর্তা রাজিবুল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী দারুস সালাম, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন, ইঞ্জি. আ ব ম মোছাদ্দেক, ম. মোনায়েম হোসেন, আলমগীর হোসেন লিটন, শেখ জাকির হোসেন, আব্দুল আলিম প্রমুখ।
সভায় সমাজসেবা অফিসের সামনে চায়ের দোকান ও উপজেলা পরিষদের ভিতরে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্তসহ একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
