ঢাকাMonday , 15 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে বিশ্ব যুব দক্ষতা দিবস পালিত

admin
July 15, 2019 11:47 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি : ‘জীবন ও কাজের জন্য শিখতে আসা’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আশাশুনিতে বিশ্ব যুব দক্ষতা দিবস ২০১৯ পালিত হয়েছে। সোমবার (১৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর। যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের ‘দক্ষতা অর্জন করুন ও উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ নিন’ এ লক্ষ্যকে সামনে রেখে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন, আলমগীর হোসেন লিটন, ইঞ্জি. আ ব ম মোছাদ্দেক, শেখ জাকির হোসেন, আব্দুল আলিম, ম. মোনায়েম হোসেনসসহ বিভিন্ন দফতরের প্রধানগন। এ সময় বক্তারা সরকারের সেবা সমূহ সাধারণ মানুষের কাছে প্রচার করে তাদের সরকারি সুযোগ সুবিধা সৃষ্টিতে সহযোগিতা করার লক্ষ্যে উপস্থিত জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাবৃন্দকে প্রত্যেক সভা সেমিনারে ব্যাপক প্রচার করার আহŸান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।