ঢাকাMonday , 15 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে বিজ্ঞান সাক্ষরতা ও বিজ্ঞান শিক্ষার উৎসাহ সৃষ্টির লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা

admin ঢাকা
আপডেট: 15 July 2019, 23:46

আশাশুনি প্রতিনিধি : “সকল কুসংস্কারের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার হোক বিজ্ঞান” এই শ্লোগানকে সামনে রেখে জনসাধারণের মধ্যে বিজ্ঞান সাক্ষরতা ও বিজ্ঞান শিক্ষার উৎসাহ সৃষ্টির লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং মৌমাছি বিজ্ঞান ক্লাবের বাস্তবায়নে বিতর্ক প্রতিযোগিতায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের (দশম শ্রেণি) চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিযোগিতায় প্রধান শিক্ষক আশরাফুন্নাহার নার্গিসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি জিএম আল ফারুক, মৌমাছি বিজ্ঞান ক্লাবের সভাপতি মানিক চন্দ্র বাছাড় ও সেক্রেটারি সুশান্ত মল্লিক প্রমুখ। প্রতিযোগিতায় বিতর্কের বিষয় ছিলো জঙ্গিবাদের বিকাশ রুখতে বিজ্ঞান শিক্ষাই শ্রেষ্ঠ উপায়। পক্ষে দলনেতা গালিব ইকবাল, নবম শ্রেণির আবীর ইমন জামান, আহসানুল্লাহ এবং বিপক্ষে ছিলেন দশম শ্রেণির দলনেত্রী আনিকা তাবাচ্ছুম তোয়া, আব্দুল্লাহ আল-মামুন, নাঈম বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *