ঢাকাFriday , 24 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেশ জাতি ও মুসলিম উম্মাহর সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা

admin ঢাকা
আপডেট: 24 August 2018, 15:42

ডেস্ক রিপোর্ট: যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে বুধবার সাতক্ষীরায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদ-উল-আযহা। সকালে ঈদের নামাযের পর জেলার সর্বত্র দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা পরস্পর কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায়। ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা জালাল উদ্দীন। কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সাতক্ষীরা-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক বকুলসহ রাজনীতিবিদ, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ কয়েক হাজার মানুষ ঈদের নামায আদায় করেন। নামাজ শেষে এমপি রবি সকলের সাথে কোলাকুলি করে আনন্দ ভাগাভাগি করে নেন।
জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন ঈদের নামায আদায় করেন সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আহলে হাদীসের ঈদের জামাতে।
ঈদের নামাযের পর ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে সামর্থ অনুযায়ী কোরবানি করেন ধর্মপ্রাণ মুসুল্লীরা।
এদিকে, ঈদের দিন থেকে জেলার বিনোদন কেন্দ্রগুলো হাজার হাজার মানুষের ভিড়ে মুখরিত হয়ে ওঠে। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রিয়জন আর পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে বের হন সব বয়সের মানুষ।
এদিকে আমাদের দেবহাটা প্রতিনিধি মীর খায়রুল আলম জানান, দেবহাটায় আনন্দঘন পরিবেশে ঈদুল আযহা পালিত হয়েছে। কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়ায় উপজেলার ১৩৭টি ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
উপজেলায় ১৩৭টি ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে পাঁচটি ইউনিয়নের কুলিয়া ইউনিয়নের আওতাধীন ২১টি, পারুলিয়া ইউনিয়নের আওতাধীন ৩০টি, সখিপুর ইউনিয়নের আওতাধীন ২৬টি, নওয়াপাড়া ইউনিয়নের আওতাধীন ৩৫টি, দেবহাটা ইউনিয়নের আওতাধীন ২৫টি ঈদগাহ ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
কুলিয়া ইউনিয়নের সবচেয়ে বড় ঈদের জামাত বহেরা ভাটা ঈদগাহ ময়দান ও পীরবাড়ী জামে মসজিদে ঈদগাহে, পারুলিয়া ইউনিয়নে সেকেন্দা ঈদগাহ ময়দান, সেট মসজিদ ঈদগাহ ময়দান, পারুলিয়া শেখপাড়া জামে মসজিদ, খেজুরবাড়িয়া ঈদগাহ ময়দান, চালতেতলা জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দান, সখিপুর ইউনিয়নের আলহাজ্ব আঃ মুজিদ সাহেব এর বাড়ি জামে মসজিদ, ঈদগাহ বাজার জামে মসজিদ ঈদগাহ ময়দান, নওয়াপাড়া ইউনিয়নের নাংলা ফতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয় ঈদগাহ ময়দান, নওয়াপাড়া মাদ্রাসা ঈদগাহ ময়দান, সাংবাড়িয়া ঈদগাহ ময়দান, শিমুলিয়া কাজীবাড়ী ঈদগাহ ময়দান, সদর ইউনিয়নের উপজেলা জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দান, ভাতশালা বিশ্বাস বাড়ি জামে মসজিদ ইদগাহ ময়দান, আজিজপুর জামে মসজিদ ঈদগাহ ময়দান, সুশীলগাতী বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানসহ বেশ কিছু স্থানে বড় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
দেবহাটা থানার ওসি সৈয়দ মান্নান আলী জানান, ঈদের নামাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমাদের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছিল। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ফিংড়ী প্রতিনিধি জানান, সারাদেশের ন্যায় ধর্মীয় ভাবগম্ভির্যের মধ্যদিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ীর বিভিন্ন স্থানে পবিত্র ঈদ-উল-আযহা পালিত হয়েছে। ফিংড়ী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ও ফিংড়ী বাজার কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগে সভাপতি ল্ৎুফর রহমান, সহ-সভাপতি রবিউল ইসলাম, সমাজ সেবক আব্দুর রাজ্জাক, ফিংড়ীর ৪নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুর রকিব ঢালী, ফিংড়ী মজিদিয়া ছিদ্দিকীয়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোস্তফা আবুল কালাম আজাদ প্রমুখ। ঈদের নামাজ শেষে এলাকার শতশত মসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন নজরুল ইসলাম। এছাড়া এল্লারচর, বালিথা, শিমুলবাড়িয়া, ফয়জুল্ল্যাহপুর, দক্ষিণ ফিংড়ী, গাভা, ব্যাংদহা, জোড়দিয়া, গোবরদাড়ী, কুলতিয়া, হাবাসপুর ও জিফুলবাড়ি দরগাহ শরীফ গাওছুল আযম শাহী জামে মসজিদ ঈদগাহ ময়দানসহ বিভিন্ন স্থান যথাযথ মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা পালিত হয়।
কলারোয়া প্রতিনিধি জানান, কলারোয়ায় ত্যাগের মহিমা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদ-উল-আযহা। উপজেলার ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ আগস্ট) প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায় থানা জামে মসজিদ প্রাঙ্গণে। এছাড়া কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এরপর ইউনিয়ন পরিষদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, বাসস্ট্যান্ড মসজিদ, শ্রীপতিপুর ধাবকপাড়া ঈদগাহ, তুলসীডাঙ্গা জামে মসজিদ, খাসপুুর ঈদগাহ, আলাইপুর খানপাড়া ঈদগাহ, কুশোডাঙ্গা ঈদগাহ, দমদম ঈদগাহ, ঝাপাঘাট ঈদগাহ ,ভাদিয়ালী ফুটবল ময়দান, রায়টা মাদরাসা ঈদগাহ, বসন্তপুর ঈদগাহ, জালালাবাদ পুরাতন ঈদগাহ, খলসি হাফিজিয়া মাদরাসা ঈদগাহ, শুভংকরকাটি কেন্দ্রীয় ঈদগাহ, গাজনা ঈদগাহ, ওফাপুর ঈদগাহ, পিছলাপুর ঈদগাহ, চন্দনপুর ঈদগাহ, ইউনিয়নের গয়ড়া-রামভদ্রপুর-কায়বা সম্মিলিত ঈদগাহসহ সমগ্র উপজেলাব্যাপী ২৬০টি ঈদগাহ/মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
এদিকে আহলে হাদিসের আয়োজনে নারী পুরুষের সমন্বয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয় আহলে হাদিস মসজিদে। এছাড়া জান্নাতুল ফেরদাউস মসজিদ, গদখালী মহিলা মসজিদ মাদরাসা ও ঝিকরা পশ্চিম পাড়া জামে মসজিদে মহিলাদের ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহমেদ জানান, উপজেলার সব ঈদগাহ এবং মসজিদে ঈদের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কলারোয়া থানা পুলিশের পক্ষ থেকে সার্বক্ষনিক মোবাইল টিম দায়িত্ব পালন করেছে।
যুগিখালী (কলারোয়া) প্রতিনিধি জানান, কলারোয়ার যুগিখালীতে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত হয়েছে। বুধবার (২২ আগস্ট) সকালে ইউনিয়নের যুগিখালী, পাইকপাড়া, রাজনগর, হামিদপুর, পাঁচনল, ওফাপুর, তরুলিয়া, তালুন্দিয়া, মিরডাঙ্গা, গোছমারা, মানিকনগর, কামারালি, বামনখালী ও বামনালীতে সুসজ্জিত ঈদগাহ ময়দান ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
সবথেকে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে ওফাপুর খালপাড় ও যুগিখালী দক্ষিণ পাড়া ঈদগাহ ময়দানে। ওফাপুর খালপাড় ঈদগাহ ময়দানে স্থানীয় মুসল্লিরা ছাড়াও বিভিন্ন এলাকার মানুষ ঈদের নামাজ আদায় করেন। বামনখালীতে কোন ঈদগাহ না থাকায় মুসল্লিরা বামনখালী জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন। যুগিখালী ইউনিয়নের চেয়ারম্যান রবিউল হাসান তার নিজ গ্রামে পাঁচনল ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন। বিভিন্ন ওয়র্ডের ইউপি মেম্বর ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তাদের নিজ নিজ ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *