ঢাকাMonday , 15 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় জুয়েলার্স সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 15 July 2019, 23:38

দেবহাটা প্রতিনিধি: বাংলাদেশ জুয়েলার্স সমিতির দেবহাটা উপজেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুলাই) দুপুরে সখিপুর বাজার জুয়েলার্স সমিতির কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম অধিবেশনে উপজেলা জুয়েলার্স সমিতির সভাপতি ও সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রুহুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জেলা জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, জুয়েলার্স সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলু, দপ্তর সম্পাদক রায় দুলাল চন্দ্র, সদস্য রবিন মল্লিক সহ দেবহাটা উপজেলা জুয়েলার্স সমিতির নেতৃবৃন্দরা।
এসময় সংক্ষিপ্ত আলোচনা সভার পর সভাপতি বিগত দিনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। অনুষ্ঠানের ২য় অধিবেশনে জেলা জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার সর্বসম্মতি ক্রমে নতুন কমিটি ঘোষণা করেন। নতুন কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি সখিপুর রুবি জুয়েলার্স’র স্বত্বাধিকারী আব্দুল হান্নান, সহ-সভাপতি রবিন কুমার দে, সাধারণ সম্পাদক রুহুল আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক সত্যজিৎ সরকার, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় অধিকারী, প্রচার সম্পাদক লতিফুর রহমান বাবু, দপ্তর সম্পাদক এস.কে অভি, কোষাধ্যক্ষ বিশ্বজিৎ পাল, সদস্য আব্দুর রহমান, নিত্যগোপাল আমিন, অমিত কর্মকার, জগন্নাথ স্বর্ণকার, রাম প্রসাদ স্যান্নাল, রণজিৎ কর্মকার ও পঙ্কজ তরফদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *