ডেস্ক রিপোর্ট : তালা উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্টে সাজ্জাত ফকির (৫৮) নামে এক জনের মৃত্যু হয়েছে। সে উপজেলার প্রসাদপুর গ্রামের মৃত মোজার ফকিরের ছেলে। সোমবার (১৫ জুলাই) সকালে প্রসাদপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকাল ৭টার দিকে সাজ্জাত ফকির নারিকেল পাড়ার জন্য গাছে উঠে গাছের পাতা কেটে দিলে পাশে বিদ্যুতের মেইন লাইনের তারের উপর পড়ে। সেই পাতায় হাত দিতেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গাছ থেকে নীচে পড়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মেহেদি বিষয়টি নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
