ঢাকাMonday , 15 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে ২জন মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২৫

admin ঢাকা
আপডেট: 15 July 2019, 23:37

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মাদক ব্যবসায়ীসহ ২৫জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় পুলিশ ৫০ পিচ ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। রবিবার (১৪ জুলাই) সন্ধ্যা থেকে সোমবার (১৫ জুলাই) সকাল পর্যন্ত আটটি থানার পৃথক অভিযানে আসামিদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ৩জন, তালা থানা থেকে ১জন, কালিগঞ্জ থানা থেকে ৭জন, শ্যামনগর থানা থেকে ৮জন, আশাশুনি থানা থেকে ৪জন, দেবহাটা থানা থেকে ১জন ও পাটকেলঘাটা থানা থেকে ১জনসহ মোট ২৫জন আসামিকে গ্রেফতার করা হয়। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *