মথুরেশপুর ইউনিয়ন ছাত্রলীগের সম্পাদক শামীম ছুরিকাহত
কালিগঞ্জ প্রতিনিধি: পূর্ব শত্রæতার জের ধরে কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম এহসান কিরণকে (২৪) ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। রবিবার (১৪ জুলাই) রাত ৯ টার দিকে উপজেলার ফুলতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানায়, উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রামের নুর মোহাম্মদের মাদকাসক্ত ছেলে আশরাফুল ইসলামের (২৫) সাথে মথুরেশপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম এহসান কিরণের পূর্ব বিরোধ ছিল।
এর সূত্র ধরে রবিবার রাত ৯ টার দিকে শামীম এহসান কিরণ ফুলতলা মোড় এলাকায় অবস্থানকালে মাদকাসক্ত আশরাফুল ও সহযোগী সন্ত্রাসীরা তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় আশরাফুলের হাতে থাকা ছুরি দিয়ে শামীমের শরীরের বিভিন্ন স্থানে উপুর্যপুরি আঘাত করে। ঘটনাটি জানার সাথে সাথে স্থানীয়রা ছুটে আসলে আশরাফুল ও তার বাহিনী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আশংকাজনক অবস্থায় শামীমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Leave a Reply