সাতক্ষীরা ৩১ আনসার ব্যাটালিয়ন ক্যাম্পাস ধূমপানমুক্ত ঘোষণা
ডেস্ক রিপোর্ট : ২০১৮ সালে ১লা অক্টোবর সাতক্ষীরা পৌরসভা এবং ঢাকা আহ্ছানিয়া মিশন’র মধ্যে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়নের জন্য সাতক্ষীরায় একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারক মোতাবেক সাতক্ষীরা পৌরসভাকে মডেল সাতক্ষীরা পৌরসভা গঠনের লক্ষ্যে স্বাস্থ্য ও পুষ্টি সেবা প্রদানের পাশাপাশি ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ এর ধারা ৪ মোতাবেক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। তামাক একটি মারাত্বক ক্ষতিকর দ্রব্য। তামাকে প্রায় ৭ হাজার রাসায়নিক দ্রব্য রয়েছে। যার ৬৯টি সরাসরি ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী। ধূমপানের ধোঁয়ায় শুধু ধূমপায়ী নয় অধূমপায়ীও মারাত্বক স্বাস্থ্য ক্ষতির শিকার হচ্ছে। এরই ধারাবাহিকতায় রবিবার (১৪ জুলাই) হতে সাতক্ষীরা আনসার ব্যাটালিয়ন ক্যাম্পাস কে ধূমপানমুক্ত ঘোষণা করে “দপ্তর আদেশ” জারি করেন সাতক্ষীরা-৩১ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক মোরশেদা খানম। তিনি দপ্তর আদেশে সাতক্ষীরা আনসার ব্যাটালিয়নের সকল বিভাগ ও শাখা প্রধানকে তার কক্ষ ধূমপানমুক্ত রাখতে নির্দেশনা প্রদান করেন এবং প্রতিটি দপ্তরে “ধুমপান হইতে বিরত থাকুন, ইহা শাস্তিযোগ্য অপরাধ” এই সাইনেজ দেওয়ালে লাগিয়ে রাখার নির্দেশ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩১ আনসার ব্যাটালিয়ন এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ ঢাকা আহছানিয়া মিশন, স্বাস্থ্য বিভাগ, পেপসেপ প্রোজেক্টের এরিয়া ম্যানেজার সৈয়দ মিজানুর ইসলাম, টেকনিক্যাল অফিসার সোহেল রানা, সার্ভিস প্রমোটর আনোয়ারুল ইসলাম এবং ৩ নং ওয়ার্ডের কমিউনিটি ভলেন্টিয়ারদ্বয় জেনেহা খাতুন ও শাহিনুর । প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply