বিদ্যুৎ সংযোগের নামে কেউ টাকা চাইলে আমাকে জানান তাকে পুলিশে দেব… : ডা. আ ফ ম রুহুল হক
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়নের ব্রজোপাটুলিয়া ও সাতবসু গ্রামের ২৮৪ টি পরিবারের মধ্যে বিদ্যুৎ লাইনের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৪ জুলাই) বিকেলে ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক। এসময় তিনি বলেন, ২০১৯ সালের মধ্যে আমার নির্বাচনী এলাকায় কোন ঘর বিদ্যুৎ সংযোগের বাইরে থাকবে না। বিদ্যুৎ সংযোগের নামে যদি কেউ টাকা চাই,তাহলে তাকে বিদ্যুতের খুটির সাথে বেঁধে রেখে আমাকে খবর দিবেন, আমি তাদেরকে পুলিশে দেবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী সন্তোষ কুমার সাহা,ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ বিশ্বাস, ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড়, কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাঈম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ শাহারিয়ার, আশাশুনি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তোষিকে কাইফু প্রমুখ।

Leave a Reply