ঢাকাSunday , 14 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় ১৩৩ একর খাস জমি’র গাছ ও নারিকেল বিক্রির অভিযোগ

admin ঢাকা
আপডেট: 14 July 2019, 23:10

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা শহরের রইচপুর এলাকার বিল আবাদানীর ৩’শ বিঘাসহ ১৩৩ একর সরকারি খাস খতিয়ানের জমির কয়েকটি গাছ কেটে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। একই সাথে ৫০ টি নারিকেল গাছের নারিকেল, ডাব ও পাতা বিক্রি করেছে ইটাগাছা এলাকার মৃত ইমান আলীর ছেলে সুমন ও তার বাহিনী। রবিবার সকালে ঘটনার সময় মুখে কাপড় বেঁধে রাদমা ও লাঠি নিয়ে মহড়া দিতে দেখেছে এলাকাবাসী। অবশ্য সুমন ও তার লোকজনের দাবি জমি তাদের, সরকারের নয়।
সম্প্রতি সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল ১৩৩ একর সরকারি খাস খতিয়ানের জমি পরিদর্শন করেন এবং তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন। কিন্তু কয়েক দিন যেতে না যেতেই দখলবাজদের এ ধরনের কার্যক্রম এলাকাবাসীদের ভাবিয়ে তুলেছে। এলাকার একাধিক ব্যক্তি জানান, স্থানীয় প্রশাসনকে ঘটনা সম্পর্কে অবহিত করা হলেও কোন পদক্ষেপ দৃশ্যমান হয়নি। এ-ব্যাপারে সদর পৌর ভূমি অফিসের নায়েব কান্তি লাল বলেন, এ-ধরনের ঘটনা আমি শুনেছি। স্যার কে জানিয়েছি। নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সরকারি খাস খতিয়ানের জমি এবং জমি সরকারের নিয়ন্ত্রনে আছে বলেও জানান তিনি।
এ-ব্যাপারে স্থানীয় পৌর কাউন্সিলার শেখ জাহাঙ্গীর হোসেন কালু বলেন, পৌর এলাকার রইচপুরে ঈমান আলী গং কর্তৃক ভোগ দখলকৃত এক’শ একর সরকারি খাস খতিয়ানের সম্পত্তি উদ্ধারে আমি ও আমার লোকজন প্রশাসনকে সবসময় সহযোগিতা করছি। গাছ কাটা ও ফলফলাদি বিক্রির ঘটনা সঠিক। সংবাদ পাওয়া মাত্রই আমি কয়েকজন এলাকাবাসীকে সত্যতা যাচাই করার জন্য ঘটনাস্থলে পাঠায়। এলাকাবাসী ঘটনা সঠিক বলে জানালে আমি প্রশাসনকে জানিয়েছি। যেহেতু সরকারি জমি, সর্বশেষ রায় সরকারের পক্ষে হয়েছে তাই আমি ও আমার লোকজন সবসময় প্রশাসনকে সহযোগিতা করে আসছি। জেলা প্রশাসন এঘটনার ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি। এঘটনায় এলাকাবাসী এ-ব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *