ঢাকাSunday , 14 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভারতে দীর্ঘ ২ বছর কারাভোগ শেষে দেশে ফিরলো ১৪ যুবক

admin ঢাকা
আপডেট: 14 July 2019, 23:09

বেনাপোল প্রতিনিধি : অবৈধপথে ভারতে পাচার হওয়ার পর তামিলনাড়– সেন্ট্রাল কারাগারে ১৪ জন বাংলাদেশী যুবক দীর্ঘ ২ বছর কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হহস্তান্তর করেছে। রবিবার বিকালে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ তাদের আনুষ্ঠানিক ভাবে গ্রহণ করেন।
ফেরত আসা বাংলাদেশিরা হলো- সেলিম (২৫), লিটন (৩২), মমিন (৩৫), ইব্রাহিম (৩২), রবিউল ইসলাম (২৫), ফজলুল করিম (৩৫), দেলোয়ার হোসেন (২৬), আনোয়ার হোসেন (২৯), রশিদ (৩৮), রনি মিয়া (২৮), বাসার (৩৭), শরিফুল (২৫), সবুজ মিয়া (৩৭) ও আব্দুল রশিদ (৩৪)। এদের বাড়ী ফরিদপুর, মাদারীপুর, নোয়াখালী, রাজবাড়ী ও সাতক্ষীরা জেলার বিভিন্ন থানা এলাকায়। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, তারা দুই থেকে আড়াই বছর পূর্বে অভাবের কারণে ভালো কাজের আশায় দালালের মাধ্যমে অবৈধ ভাবে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পর সেখানকার পুলিশের হাতে আটক হয়। পরে ভারতের তামিলনাড়–স্থ সেন্ট্রাল কারাগারে থাকার পর আজ বাংলাদেশে ফেরত আসেন। ইমিগ্রেশন পুলিশের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *